অবাক কাণ্ড রাজ্য রাজনীতিতে! একের পর এক শিবিরের সুর বদল, সুপ্রিম কেসের চাপেই কি মাস্টারস্ট্রোক কালীঘাটের?

নির্বাচন কমিশনে জবাব দেওয়ার নির্দিষ্ট সময়সীমা যত ঘনিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতির চালচিত্রে শুরু হয়েছে নতুন সমীকরণ। সুপ্রিম কোর্ট ১০ দিনের সময় দেওয়ার পরই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ৬৮ জন বিধায়কের একাংশের মধ্যে তীব্র পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। কাশেম সিদ্দিকী, তৌসিফউর রহমান, আব্দুল মাতিন ইতিমধ্যেই পুরোনো শিবিরে ফিরেছেন। পাশাপাশি কাজল শেখ, হামিদুর রহমান ও মিনহাজুল আফরিন আজাদের মতো বিধায়কদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান এবং “মমতার সৈনিক” হিসেবে নিজেদের দাবি করা নতুন জল্পনার জন্ম দিয়েছে।
এই আকস্মিক ড্যামেজ কন্ট্রোলের মাঝে এবার নিজস্ব অঙ্ক কষতে শুরু করেছে কালীঘাট। রাজনৈতিক নেতাদের পূর্ব ঘোষণা সত্ত্বেও কালীঘাট শিবির এখন কৌশলী পদক্ষেপে সুর বদলানো বিধায়কদের তালিকা তৈরি করছে। কাদের পুনরায় স্বাগত জানানো হবে এবং কাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা হবে, সেই স্ক্রিনিং জোরকদমে চলছে। মমতাপন্থী শীর্ষ নেতৃত্বের স্পষ্ট ইঙ্গিত—কাদের দলে গ্রহণ করা হবে আর কাদের পুরোপুরি ছাঁটাই করা হবে, তা ইতিমধ্যেই চূড়ান্ত। সব মিলিয়ে সময়সীমা শেষ হওয়ার আগেই ঘুঁটি সাজাতে ব্যস্ত সব পক্ষ।