কলকাতা পুরভোটের আগেই বড় ধাক্কা? ১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড করতেই আদালতের তীব্র প্রশ্নে ব্যাকফুটে প্রশাসন!

কলকাতা পুরভোটের আগেই বড় ধাক্কা? ১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড করতেই আদালতের তীব্র প্রশ্নে ব্যাকফুটে প্রশাসন!

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে আইনি জটিলতা। কসবার এক বাসিন্দার দায়ের করা আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে জোর আইনি লড়াই। অভিযোগ উঠেছে, নিয়ম না মেনেই তড়িঘড়ি ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুনানিকালে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ডিলিমিটেশন প্রক্রিয়ার আইনি ভিত্তি ও পুর কমিশনারের প্রস্তাব পাঠানোর নিয়ম নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। যদিও রাজ্য সরকার দাবি করেছে, যথাসময়ে ড্রাফট সিডিউল প্রকাশ সত্ত্বেও কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি আপত্তি জানায়নি, ফলে জরুরি শুনানির প্রয়োজন নেই।

অন্যদিকে, মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ যুক্তিহীন এবং ভোটবাক্সে রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই রাজ্য সরকার তড়িঘড়ি এই পদক্ষেপ করেছে। তাঁর বক্তব্য, পুরসভার প্রশাসকের এমন ডিলিমিটেশন নিয়ে পদক্ষেপ করার কোনও আইনি এক্তিয়ারই নেই। ডিলিমিটেশন প্রক্রিয়া ঘিরে আইনানুগ নিয়ম মানা হয়েছে কি না—সেই প্রশ্নেই এখন উত্তপ্ত পরিস্থিতি। হাইকোর্ট এই প্রক্রিয়ায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কি না, সেই উত্তর পেতে বৃহস্পতিবারের পুনর্বার শুনানির দিকেই অপলক নজর রাখছে রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *