কলকাতা পুলিশে এক লপ্তে বিরাট নিয়োগের ঘোষণা! এক ক্লিকেই জানুন আবেদনের খুঁটিনাটি

কলকাতা পুলিশে এক লপ্তে বিরাট নিয়োগের ঘোষণা! এক ক্লিকেই জানুন আবেদনের খুঁটিনাটি

কলকাতা পুলিশে চাকরিপ্রার্থীদের জন্য এলো বড় সুখবর! রাজ্যে এক লপ্তে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছে। সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WBPRB) মাধ্যমে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। মোট শূন্যপদের মধ্যে রয়েছে ৬৪৮টি সার্জেন্ট, ৪২৫টি সাব-ইনস্পেক্টর এবং ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদ, যেখানে মহিলা প্রার্থীদের জন্যও থাকছে বিশেষ আসন সংরক্ষণ।

পুলিশ কমিশনারের পাঠানো প্রস্তাবটি অর্থ দফতর ও রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে এবং আইনি জট কাটিয়ে প্রক্রিয়া সচল রাখতে এটি একটি বড় পদক্ষেপ। রাজ্য প্রশাসনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যেচলতি অর্থবর্ষেই ধাপে ধাপে নিয়োগ সুনিশ্চিত করা হবে। খুব শীঘ্রই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন গ্রহণের দিনক্ষণ প্রকাশ করা হবে, যা জানতে আগ্রহী প্রার্থীরা সাগ্রহে অপেক্ষা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *