‘আবার দাঁড়ালে আবার হারাব!’ মমতাকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর, বিঁধলেন অভিষেককেও

‘আবার দাঁড়ালে আবার হারাব!’ মমতাকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর, বিঁধলেন অভিষেককেও

বারুইপুরের ‘গণতন্ত্র বাঁচাও’ জনসভা থেকে নাম না করে তৃণমূল ও সিপিএমকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুরের প্রেক্ষাপট টেনে তিনি হুঁশিয়ারি দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেকোনো আসনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁকেও আবারও হারের মুখ দেখতে হবে। একইসঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিঁধে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার অভিযোগ তোলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা।

বর্তমানে তৃণমূল ও সিপিএমের রাজনৈতিক সমীকরণ নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, যে সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলের জন্ম হয়েছিল, এখন সেই রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে তাদের সঙ্গেই দোস্তি করা হচ্ছে। বাম-তৃণমূল আঁতাঁতের কটাক্ষ করে তিনি বলেন, “বেবি আর আন্টি এখন একসঙ্গে চা খাচ্ছেন।” বারুইপুরের বিজেপির এই বিরাট রাজনৈতিক মঞ্চে স্থানীয় সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্ব ও হাজার হাজার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিনি দাবি করেন, বাংলায় শাসকদলের আর কোনো রাজনৈতিক জায়গা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *