ঝড়ের রেশ কাটেনি! আজও কলকাতা সহ কোন কোন জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই শনিবার আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়া এই সিস্টেমের অবশিষ্টাংশের প্রভাবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘলা আকাশের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরমও বজায় থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই বৃষ্টিপাতের রেশ নভেম্বর মাসের প্রথম চার দিন পর্যন্ত চলতে পারে, তারপরে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।