উৎসবের মুখে বড় সুখবর! এবার রাজ্য সরকারি কর্মীদের ২% ডিএ বৃদ্ধির মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

উৎসবের মরসুমে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বিরাট সুখবর এল। কেন্দ্রের পথ অনুসরণ করে এবার মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) ২ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রায় ৩.৮৫ লক্ষ সরকারি কর্মী এবং ১.৫০ লক্ষ পেনশনভোগী। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন হারের ফলে কর্মীদের ডিএ-র পরিমাণ ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৬০ শতাংশে। সরকারের এই পদক্ষেপের ফলে উৎসবের আনন্দে যোগ হয়েছে বাড়তি স্বস্তির হাওয়া, যার কারণে রাজ্য রাজকোষ থেকে প্রতি মাসে অতিরিক্ত ৩৬ কোটি টাকা ব্যয় হবে।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সমান হারে মহার্ঘ ভাতা এবং বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছিল ছত্তিশগড় কর্মচারী অধিকারী ফেডারেশন। সম্প্রতি উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকের পরেই সরকার এই সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণ করে। মুখ্যমন্ত্রী জানান, কর্মী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দিতেই এই পদক্ষপে। তবে এই বৃদ্ধির পরও কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্য কর্মচারীদের একটি ব্যবধান থেকেই গেল। কারণ, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, যা রাজ্যের তুলনায় ৩ শতাংশ বেশি। তা সত্ত্বেও উৎসবের মুখে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে স্বভাবতই খুশি রাজ্য সরকারি কর্মীদের একাংশ।