পোল্যান্ডে চরম রাজনৈতিক সংকট, মাঝআকাশে বিমান ঘুরিয়ে দেশে ফিরলেন প্রেসিডেন্ট

পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালে বিচারকদের বরখাস্তের ঘোষণাকে কেন্দ্র করে সরকার বনাম বিচার বিভাগের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে ট্রাইব্যুনালের প্রধান ও উপপ্রধানকে সাময়িক বরখাস্ত করার একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আইনের শাসন পুনরুদ্ধারের দাবিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আদালতের ওয়েবসাইটটি অকেজো হয়ে পড়ে।
এই ঘটনার সময় সেনেগাল সফরে থাকা প্রেসিডেন্ট কারোল নাভরোস্কি মাঝআকাশ থেকেই নিজের বিমান ঘুরিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। ওয়ারশতে আদালতের বাইরে রক্ষণশীল সমর্থকরা জড়ো হয়ে তুমুল বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা বর্তমান ইউরোপপন্থী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তীব্র স্লোগান দেন এবং আদালত চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সংকটের জেরে উভয় পক্ষই অনড় থাকায় আগামিদিনে পোল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।