তারাপীঠে মা তারার দর্শনে বিশাল রদবদল, কালীপুজোর আগেই পুণ্যার্থীদের জন্য জারি কড়া সতর্কবার্তা!

তারাপীঠে মা তারার দর্শনে বিশাল রদবদল, কালীপুজোর আগেই পুণ্যার্থীদের জন্য জারি কড়া সতর্কবার্তা!

দীর্ঘ দেড় মাস সংস্কারের কাজ শেষে মা তারা পুনরায় নিজ গর্ভগৃহে অধিষ্ঠিত হতেই দর্শনার্থীদের জন্য একগুচ্ছ নতুন বিধিনিষেধ জারি করেছে নবগঠিত তারাপীঠ মন্দির কমিটি। পবিত্রতা ও ধর্মীয় শৃঙ্খলারক্ষা এবং ভক্তদের সুষ্ঠু পরিবেশ উপহার দেওয়াই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ পুণ্যার্থীরা এবার থেকে গর্ভগৃহে ঢুকে বিগ্রহ স্পর্শ বা দেবীকে সরাসরি মালা পরাতে পারবেন না। পাশাপাশি মন্দির চত্বরে নারকেল ফাটানো, আলতা ঢালা ও মদ নিবেদনের মতো প্রচলিত একাধিক আচারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শুধু পুজো অর্পণেই নয়, মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ এবং দেবীর ছবি তোলার উপরে কঠোর নিষেধাজ্ঞা থাকছে। কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানান, পবিত্র ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বীরভূমের এই অন্যতম প্রধান সতীপীঠে প্রতিদিনের পাশাপাশি অমাবস্যা ও পুণ্যতিথিতে হাজার হাজার ভক্তের আগমন ঘটে। কালীপুজোর আগে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মন্দির কমিটির নেওয়া এই নতুন নির্দেশিকাগুলি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সকল ভক্তদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *