দীপাবলির আগেই বাজি বাজারে বড় চমক, অসাধু ব্যবসায়ীদের ফাঁদ থেকে বাঁচতে স্ক্যান করুন বিশেষ কিউআর কোড

দীপাবলির আগেই বাজি বাজারে বড় চমক, অসাধু ব্যবসায়ীদের ফাঁদ থেকে বাঁচতে স্ক্যান করুন বিশেষ কিউআর কোড

কালীপুজো ও দীপাবলির আবহে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। লালবাজারের রিজার্ভ ফোর্স বিশেষ কিউআর কোড তৈরি করেছে, যা স্ক্যান করলেই সরাসরি স্ক্রিনে ভেসে উঠবে ১৭০০টি নিবন্ধিত বৈধ সবুজ বাজির নাম। শহরের বিভিন্ন বাজি বাজার, সীমান্তবর্তী এলাকা এবং সীমান্ত নাকা পয়েন্টে এই কোড রাখা হচ্ছে। ফলে আসল ও নকল বাজির তফাত সহজে চিনতে পারবেন সাধারণ ক্রেতারা। এ ছাড়াও পুলিশ কর্মীদের হাতেও এই তালিকা দেওয়া হয়েছে, যাতে উৎসবের মরশুমে শহরের কোথাও অবৈধ এবং ক্ষতিকারক শব্দবাজির কেনাবেচা না হতে পারে।

অবৈধ বাজি বিক্রি বন্ধ করতে শহরের প্রায় ৯০ হাজার রঙিন পোস্টার ও লিফলেট প্রকাশ করেছে লালবাজার। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে চার মিটার দূরত্বে সর্বাধিক ১২৫ ডেসিবেল পর্যন্ত শব্দ তৈরি করা বাজি এবং ৯০ ডেসিবেলের আলো উৎপাদনকারী সবুজ আতসবাজি ব্যবহার করা যাবে। নির্ধারিত বাজি বাজার ছাড়া অন্য কোথাও বাজি বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। বাজার ছাড়া বাইরে হুট করে গজিয়ে ওঠা সাময়িক দোকানগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। সবুজ বাজির মোড়কে ছদ্মবেশে কোনো নিষিদ্ধ শেল বা শব্দবাজি পাচার করা হচ্ছে কি না, তা পরীক্ষা করতে এখন দিন-রাত চলছে পুলিশের জোরদার নাকা তল্লাশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *