থানায় কালীপুজো নিয়ে তীব্র বিতর্ক! ‘বেশ করেছি বলেছি’, রাজনৈতিক আক্রমণের মুখে চরম চ্যালেঞ্জ মন্ত্রীর

থানায় কালীপুজো নিয়ে তীব্র বিতর্ক! ‘বেশ করেছি বলেছি’, রাজনৈতিক আক্রমণের মুখে চরম চ্যালেঞ্জ মন্ত্রীর

সিউড়ি থানায় বিজয়ী সম্মিলনীর অনুষ্ঠানে থানায় সাড়ম্বরে কালীপুজো করার মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। বিরোধী দলের সমালোচনার মুখে পড়ে নিজের মন্তব্যে অনড় থেকে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। তাঁর মতে, থানায় কালীপুজো করা পুলিশি সংস্কৃতিরই একটি অবিচ্ছেদ্য অংশ।

বাম ও তৃণমূল জমানাকে একযোগে নিশানা করে তিনি দাবি করেন, রাজনৈতিক তোষণের কারণেই এতদিন এই ঐতিহ্যে বাধা দেওয়া হয়েছিল। তাই রাজ্য পুলিশকে এবার সেই ভুলের প্রাশ্চিত্ত করতেই হবে। এই পুজোকে শক্তির উপাসনা হিসেবে বর্ণনা করে তিনি স্পষ্ট জানান, এর পেছনে কোনো রাজনৈতিক বা ধর্মীয় কারণ খোঁজার প্রয়োজন নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *