অন্ধ্রের উপকূলে দানব রূপী মুরাসু, হাই অ্যালার্ট জারি একাধিক রাজ্যে

অন্ধ্রের উপকূলে দানব রূপী মুরাসু, হাই অ্যালার্ট জারি একাধিক রাজ্যে

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মুরাসু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী এলাকায় এটি আছড়ে পড়তে পারে। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে অন্ধ্রপ্রদেশে কার্যত কারফিউর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ু থেকে এনডিআরএফ-এর বিশেষ দল পাঠানো হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের নেতৃত্বে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক চলছে। ওড়িশা উপকূলেও লাল সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী চার তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। চেন্নাইয়ের এগারোটি বিমানের উড়ান বাতিল করা হয়েছে এবং বিশাখাপত্তনমে ইন্ডিগো পরিষেবা স্থগিত রাখা হয়েছে। বিজয়ওয়াড়া থেকেও দশটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। নিরাপত্তা ও সতর্কতার স্বার্থে চেন্নাই ও তিরুভুল্লারে সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *