সিএএ কার্যকরে ১২ আইএএস অফিসার নিয়োগ: ডঙ্কা-কাঁসর বাজিয়ে আনন্দে মাতলেন মতুয়ারা, গান বাঁধলেন বিধায়ক অসীম

সিএএ কার্যকরে ১২ আইএএস অফিসার নিয়োগ: ডঙ্কা-কাঁসর বাজিয়ে আনন্দে মাতলেন মতুয়ারা, গান বাঁধলেন বিধায়ক অসীম

উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রক্রিয়া রূপায়ণের লক্ষ্যে বিশেষ দায়িত্বে ১২ জন আইএএস আধিকারিককে নিয়োগ করেছে প্রশাসন। দুই জেলার জন্য ছয়জন করে আধিকারিক নিয়োগের এই প্রশাসনিক পদক্ষেপে মতুয়া মহলে বইছে খুশির হাওয়া। ইতিমধ্যেই নির্ধারিত সময়ের মধ্যে শংসাপত্র পাওয়ার আশায় ডঙ্কা ও কাঁসর বাজিয়ে উল্লাসে মেতে উঠেছেন সাধারণ মানুষ। হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকার এই আনন্দে সামিল হয়ে একটি নতুন গান রচনা করেছেন, যা উদ্বাস্তু মতুয়াদের দীর্ঘ লড়াই ও নতুন আশার কথাই তুলে ধরেছে।

এর আগে বনগাঁর ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে ঘোষণা করা হয়েছিল যে, সিএএ-র অধীনে আবেদনকারীদের ডিসেম্বরের মধ্যেই নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে। সেই কাজের গতি বাড়াতেই মাঠে নেমেছেন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ও অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে কর্মরত এই আইএএস আধিকারিকরা। আগামী দু’মাস তারা সংশ্লিষ্ট দুই জেলার প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে সমস্ত প্রক্রিয়ার তদারকি করবেন। প্রশাসনিক এই তৎপরতা এবং দ্রুত নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনায় মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *