রাজেশের প্রেমে মজেছি, থানার সামনেই স্বামীর খুরের কোপে রক্তাক্ত প্রেমিক

রাজেশের প্রেমে মজেছি, থানার সামনেই স্বামীর খুরের কোপে রক্তাক্ত প্রেমিক

পূর্ব বর্ধমান জেলার সদর থানা চত্বরে পরকীয়া সম্পর্কের জেরে ঘটা এক রোমহর্ষক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর মুখে অন্য পুরুষের সঙ্গে সুখে থাকার কথা শোনার পরই মেজাজ হারিয়ে বসেন স্বামী খুরশিদ শাহ। থানা চত্বরের মধ্যেই স্ত্রীর ওপর হামলার চেষ্টা চালান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুরশিদ পুরসভার অতিথিশালার কর্মী। তাঁর স্ত্রী চাঁদনি বিবি গত ৩০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে জানা যায়, তিনি গুডশেড এলাকার বাসিন্দা রাজেশ হরিজনের সঙ্গে বসবাস শুরু করেছেন। এই বিবাদের মীমাংসা করতে মঙ্গলবার স্বামী, স্ত্রী ও প্রেমিক তিনজনই বর্ধমান থানায় উপস্থিত হন।

থানায় বসে চাঁদনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি স্বামীর সংসারে আর ফিরবেন না এবং রাজেশের সঙ্গেই সুখে থাকতে চান। এই কথা শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন খুরশিদ এবং আচমকাই পকেট থেকে ছুরি বের করে চাঁদনিকে আঘাত করতে যান। সেই মুহূর্তে প্রেমিকাকে বাঁচাতে এগিয়ে আসেন রাজেশ। খুরশিদের হাতের ছুরি গিয়ে সরাসরি বিঁধে রাজেশের শরীরে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তক্ষণাৎ পুলিশ ও উপস্থিত লোকজন হস্তক্ষক্ষেপ করে অভিযুক্ত খুরশিদকে হাতেনাতে আটক করে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় রাজেশকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *