বিশ্বকে চমকে দেওয়া ভারতের জিডিপি কি এবার ভাঙবে সব রেকর্ড!

বিশ্বকে চমকে দেওয়া ভারতের জিডিপি কি এবার ভাঙবে সব রেকর্ড!

বিশ্বজুড়ে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। শেষ তিন বছরে গড়ে প্রায় ৭.৯ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি দেশের এই শক্ত ভিতকে বিশ্বের দরবারে অত্যন্ত ঈর্ষণীয় করে তুলেছে। সম্প্রতি কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) আয়োজিত ‘ইন্ডিয়ান অফিসিয়াল স্ট্যাটিস্টিকস কনক্লেভ’-এ যোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এস মহেন্দ্র দেব।

তিনি স্পষ্ট জানান যে, দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে সঠিক ও নিরবচ্ছিন্ন ডেটার ভূমিকা অপরিসীম। জিএসটি সংগ্রহ, বাজারের ভবিষ্যৎ প্রভাব ও সুদের হারের মতো বিষয়গুলি নির্ভুল অ্যালগরিদমের মাধ্যমে প্রতিনিয়ত বিশ্লেষণ করা হচ্ছে। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের এই অত্যাধুনিক প্রক্রিয়ায় ভারত সরকার কোনোরকম আপস করবে না বলে তিনি নিশ্চিত করেন। অনুষ্ঠানে অধ্যাপক অমর্ত্য কুমার দত্তসহ একাধিক প্রখ্যাত শিক্ষাবিদ উপস্থিত ছিলেন, যেখানে ডাটা সায়েন্সের প্রভাব নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *