মোদীকে সরাসরি চ্যালেঞ্জ, ভিডিও বার্তায় বিস্ফোরক রাহুল!

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর করা ‘বিরোধী দলে বিশ্বাসঘাতক রয়েছে’—এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, “মোদীজি, ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছি। আপনি তো বলেন বিরোধী দলে ‘বিশ্বাসঘাতক’ রয়েছে। তাহলে এবার যেকোনো মঞ্চ বেছে নিন, জায়গা ঠিক করুন এবং আমার সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নিন।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে আক্রমণ শানিয়ে রাহুল আরও বলেন, “আসল বিশ্বাসঘাতক কে? বিদেশি শক্তির সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে এবং সেই যোগাযোগ ঠিক কী ধরনের—দেশবাসীর সামনে এসব স্পষ্ট হোক। ভয় পাবেন না, আসুন যত দ্রুত সম্ভব এ বিষয়ে মুখোমুখি কথা বলি।”
প্রসঙ্গত, অতীতে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের বিরুদ্ধে দেশবিরোধী শক্তি ও বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছিলেন। সেই মন্তব্যের সূত্র ধরেই রাহুল গান্ধীর এই পাল্টা চ্যালেঞ্জ রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী বা বিজেপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।