কালীপুজোয় বাড়ি ফেরার চিন্তা শেষ, শিয়ালদহ ডিভিশনের বিশেষ উপহারে স্বস্তি!

উৎসবের মরশুমে স্বস্তি, শিয়ালদহ শাখায় চলবে ৬ জোড়া অতিরিক্ত নাইট স্পেশাল ট্রেন
কলকাতা: উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে এবং যাতায়াতের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। আগামী ৮/৯, ৯/১০ এবং ১০/১১ নভেম্বরের মধ্যবর্তী রাতগুলিতে শিয়ালদহ, ডানকুনি, বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট ও ব্যারাকপুর রুটে মোট ৬ জোড়া অতিরিক্ত নাইট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি যাত্রাপথের প্রতিটি স্টেশনেই থামবে।
ট্রেনগুলির সময়সূচি নিম্নরূপ:
আপ স্পেশাল ট্রেন:
- ০৩১৬১ (শিয়ালদহ-ডানকুনি): শিয়ালদহ ছাড়বে রাত ১১টায়, ডানকুনি পৌঁছাবে রাত ১১:৪২-এ।
- ০৩১৬৩ (শিয়ালদহ-বারাসাত): শিয়ালদহ ছাড়বে রাত ১২:৫০-এ, বারাসাত পৌঁছাবে রাত ১:৩৫-এ।
- ০৩১৬৫ (বারাসাত-বনগাঁ): বারাসাত ছাড়বে রাত ১:৫০-এ, বনগাঁ পৌঁছাবে ভোর ৩টায়।
- ০৩১৬৭ (বারাসাত-হাসনাবাদ): বারাসাত ছাড়বে রাত ১:১০-এ, হাসনাবাদ পৌঁছাবে রাত ২:৩৬-এ।
- ০৩১৬৯ (শিয়ালদহ-রানাঘাট): শিয়ালদহ ছাড়বে রাত ১২:৪০-এ, রানাঘাট পৌঁছাবে রাত ২:৩০-এ।
- ০৩১৭১ (ব্যারাকপুর-শিয়ালদহ): ব্যারাকপুর ছাড়বে রাত ১:২৫-এ, শিয়ালদহ পৌঁছাবে রাত ২:১০-এ।
ডাউন স্পেশাল ট্রেন:
- ০৩১৬২ (ডানকুনি-শিয়ালদহ): ডানকুনি ছাড়বে রাত ১১:৫৫-এ, শিয়ালদহ পৌঁছাবে রাত ১২:৩৭-এ।
- ০৩১৬৪ (বারাসাত-শিয়ালদহ): বারাসাত ছাড়বে রাত ১:১০-এ, শিয়ালদহ পৌঁছাবে রাত ১:৫৫-এ।
- ০৩১৬৬ (বনগাঁ-বারাসাত): বনগাঁ ছাড়বে রাত ১১টায়, বারাসাত পৌঁছাবে রাত ১২:১০-এ।
- ০৩১৬৮ (হাসনাবাদ-বারাসাত): হাসনাবাদ ছাড়বে রাত ১১:৩০-এ, বারাসাত পৌঁছাবে রাত ১২:৫৬-এ।
- ০৩১৭০ (রানাঘাট-শিয়ালদহ): রানাঘাট ছাড়বে রাত ১১:৪৫-এ, শিয়ালদহ পৌঁছাবে রাত ১:৪০-এ।
- ০৩১৭২ (শিয়ালদহ-ব্যারাকপুর): শিয়ালদহ ছাড়বে রাত ১২:৩০-এ, ব্যারাকপুর পৌঁছাবে রাত ১:১৫-এ।
অন্যান্য বিশেষ ব্যবস্থা:
রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ (উত্তর), রানাঘাট এবং বারাসাত স্টেশনে চালকসহ অতিরিক্ত ইএমইউ (EMU) ট্রেন স্ট্যান্ডবাই রাখা থাকবে, যাতে প্রয়োজনে দ্রুত অতিরিক্ত পরিষেবা দেওয়া সম্ভব হয়।
নৈহাটি জংশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য ৮ থেকে ১৩ নভেম্বর প্রতিদিন দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত ১ নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চালানো হবে। এছাড়া ৮ নভেম্বর রবিবার ছুটির দিন হলেও শহরতলির ট্রেনগুলি সাধারণ কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কৃষ্ণনগর সিটি রুটে এসি ইএমইউ লোকাল ট্রেন বিশেষ সুবিধায় চলবে।
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, উৎসবের মরশুমে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই রেলের প্রধান লক্ষ্য। যাত্রীদের প্রতি যথাযথ নিয়ম মেনে এবং সচেতনভাবে ট্রেন ভ্রমণের অনুরোধ জানানো হয়েছে।