দোরগোড়ায় দীপাবলি, এক্সপ্রেস ট্রেনে চেপে মুর্শিদাবাদে রওনা দিলেন শান্তিপুরের নিত্যকালী

হাতে আর মাত্র কয়েক দিন বাকি থাকায় চারদিকে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই উৎসবের আবহে শান্তিপুরের ঐতিহ্যবাহী নিত্যকালী প্রতিমা পাড়ি দিল মুর্শিদাবাদের নিমতিতার উদ্দেশ্যে। নদিয়ার শান্তিপুরের শ্যামচাঁদপাড়া এলাকার শিল্পী শুভজিৎ দে এই মূর্তি তৈরি করেছেন। অনলাইনে যোগাযোগ করে নিমতিতার বাসিন্দা অয়নাংশু বিশ্বাস এই প্রতিমার বরাত দিয়েছিলেন। গত বছরও তিনি একই ঘরানার প্রতিমা নিয়েছিলেন বলে শিল্পী জানান।
রেলপথে শান্তিপুর থেকে মুর্শিদাবাদের নিমতিতার দূরত্ব ১১৭ কিলোমিটার। মঙ্গলবার দুপুরে কালনা স্টেশন থেকে হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে চেপে এই প্রতিমা রওনা দেয়। শিল্পীর মতে, নিত্য কালীঘরানার এই ধরনের প্রতিমা মূলত শান্তিপুত্রেই বিশেষভাবে তৈরি হয়, যার ফলে দূরদূরান্ত থেকে এমন অর্ডার আসে। ট্রেন যাত্রার সময় কালনা স্টেশন চত্বরে শ্বেতশুভ্র প্রতিমাটিকে একঝলক দেখতে এবং প্রণাম জানাতে ভিড় জমান সাধারণ মানুষ।