ক্ষমতার কেন্দ্রেই বড় ধাক্কা! মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ক্ষমতার কেন্দ্রেই বড় ধাক্কা! মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার দু’বছরের মাথায় আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে মারাত্মক ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস—উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতাই হারিয়েছ ট্রাম্পের দল। প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, সেনেট ও প্রতিনিধি সভা দু’জায়গাতেই দাপট দেখিয়ে জয়ের সুস্পর্শে পৌঁছেছে ডেমোক্র্যাটরা। আমেরিকার রাজনীতিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ভরাডুবিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এই ফলাফলের জেরে ডেমোক্র্যাটরা ট্রাম্পের একাধিক পরিকল্পনা আইনি পথে আটকে দেওয়ার শক্তিশালী অবস্থান অর্জন করেছে। একইসঙ্গে তাদের হাতে চলে এসেছে সরকারি শুনানির আয়োজন, সমন জারি এবং প্রয়োজনীয় তদন্ত পরিচালনার পূর্ণ ক্ষমতা। অবশ্য ট্রাম্পের ভেটো ক্ষমতা এবং সেনেটে আইন প্রণয়নে দীর্ঘসূত্রতা তৈরির কৌশল বা ফিলিবাস্টারের কারণে ডেমোক্র্যাটদের পথ খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দলের এই বিপর্যয়ের পর ট্রাম্প ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিলেও নিজের ভেটো ক্ষমতার কথাটি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *