চিন-আমেরিকাকে স্পষ্ট বার্তা ভারতের! পীযূষ গয়ালের এক মন্তব্যে কী কূটনৈতিক ইঙ্গিত?

চিন-আমেরিকাকে স্পষ্ট বার্তা ভারতের! পীযূষ গয়ালের এক মন্তব্যে কী কূটনৈতিক ইঙ্গিত?

চিনের কাছে মাথা নত না করে দেশীয় প্রযুক্তির জোরেই বাণিজ্য ও পরিকাঠামোর বিকাশ ঘটাবে ভারত। দিল্লির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সাফ জানান, চিন বিরল খনিজ ও টানেল বোরিং মেশিন রফতানিতে কড়াকড়ি করলেও ভারত পিছিয়ে আসবে না। পূর্বে বিরল খনিজের সরবরাহ বন্ধ হলে ভারত চিনের কাছে হাত না পেতে দেশীয় স্টার্টআপগুলিকে বিকল্প প্রযুক্তি তৈরিতে উৎসাহিত করেছিল। মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের সমুদ্রের তলদেশের সুড়ঙ্গ নির্মাণে এই যন্ত্রের প্রয়োজন থাকলেও, বেজিংয়ের নতুন বিধিনিষেধের মোকাবিলায় দেশেই যন্ত্র তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

অন্য দিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনার প্রেক্ষাপটে দেশের দুগ্ধক্ষেত্র ও কৃষি সুরক্ষায় ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, বিদেশি সংস্থার জন্য ভারতের দুগ্ধশিল্পের দরজা খোলা হবে না এবং জিএম (জিনগত পরিবর্তন করা) কৃষিপণ্য আমদানিতে কোনো ছাড় দেওয়া হবে না। আমদানিকৃত পণ্যের উপাদান ও ধর্মীয় সংবেদনশীলতার দিকটি মাথায় রেখে শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে। বস্ত্র, ওষুধ ও কৃষিজাত সামগ্রীর রফতানি বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র শিল্প, কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় ভারত নিজেদের শর্তেই আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সম্পাদন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *