ইন্ডিয়া জোটে ভাঙন! দিল্লিতে দোস্তি সত্ত্বেও ত্রিপুরা পুরভোটে মুখোমুখি কংগ্রেস ও সিপিএম

ইন্ডিয়া জোটে ভাঙন! দিল্লিতে দোস্তি সত্ত্বেও ত্রিপুরা পুরভোটে মুখোমুখি কংগ্রেস ও সিপিএম

দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচিতে একজোটে লড়াইয়ের বার্তা দিলেও ত্রিপুরার পুর ও নগর নির্বাচনে ভেঙে গেল ইন্ডিয়া জোট। আগামী ২৭ নভেম্বর আগরতলা পুরনিগম ও নগর পঞ্চায়েতের ভোটে বামফ্রন্টের সাথে জোট না করে আলাদা প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মনের অভিযোগ, সিপিএম শরিক দলের মতো আচরণ করে কোনো আলোচনা ছাড়াই এককভাবে তালিকায় প্রকাশ করেছে। যদিও সিপিএম কংগ্রেসের জন্য কয়েকটি আসন ছেড়েছিল, কিন্তু তাতে অসন্তুষ্ট হয়ে কংগ্রেস নিজস্ব প্রার্থী তালিকা প্রকাশ করায় জোটে ফাটল স্পষ্ট হলো।

অন্যদিকে, বিজেপিও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করায় এবার নির্বাচন হতে চলেছে ত্রিমুখী। তবে বিজেপির তালিকায় বর্তমান মেয়র ও বিধায়ক দীপক মজুমদার স্থান না পাওয়ায় কিছু এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায় জানান, ‘এক ব্যক্তি এক পদ’ নীতির কারণেই দীপক মজুমদারকে টিকিট দেওয়া হয়নি। এছাড়া সিপিএমের পক্ষ থেকে ভোটে আধাসামরিক বাহিনীর দাবি জানানো হলেও তা এখনও মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগে পর্যন্ত যৌথ বিক্ষোভ ও কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের সুসম্পর্ক থাকা সত্ত্বেও স্থানীয় সমীকরণে ত্রিপুরায় জোট রক্ষা করা সম্ভব হলো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *