লাখ টাকা বেতনে এসবিআইতে চাকরির সুবর্ণ সুযোগ, আজই আবেদন করুন!

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬০টি শূন্যপদে নিয়োগ: আবেদনের প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য
নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) দেশের বিভিন্ন শাখায় ম্যানেজার (সিকিউরিটি) এবং ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিন্যাস:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই পদে মোট ৬০টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে অসংরক্ষিত বা জেনারেল বিভাগের জন্য ২৫টি, ওবিসি প্রার্থীদের জন্য ১৬টি, তফসিলি জাতি (এসসি) প্রার্থীদের জন্য ৯টি, আর্থিকভাবে দুর্বল শ্রেণি (ইডব্লিউএস) ৬টি এবং তফসিলি উপজাতি (এসটি) প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ম্যানেজার (সিকিউরিটি) পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি, সেনাবাহিনীতে মেজর বা সমতুল্য পদে কমপক্ষে ১০ বছরের কমিশনপ্রাপ্ত চাকরির অভিজ্ঞতা অথবা আধাসামরিক বাহিনীতে ডেপুটি কমান্ড্যান্ট পদে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) পদের জন্য স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সেনাবাহিনীতে ক্যাপ্টেন বা সমতুল্য পদে অন্তত ৫ বছরের কমিশনপ্রাপ্ত চাকরির অভিজ্ঞতা কিংবা আধাসামরিক বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা:
৩১ অক্টোবর ২০২৬ তারিখের ভিত্তিতে আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় প্রয়োজনীয় ছাড় পাবেন।
বেতনক্রম ও সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীদের মধ্যে ম্যানেজার (সিকিউরিটি) পদের বেতনক্রম ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,৮২০ টাকা এবং ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) পদের বেতনক্রম ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা। মূল বেতনের পাশাপাশি কর্মীরা ডিএ, এইচআরএ, পিএফ, পেনশন এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট (sbi.bank.in)-এর ‘Careers’ বিভাগে গিয়ে আবেদন করতে হবে। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যের পাশাপাশি কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র আপলোড করতে হবে। আবেদন করার আগে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।