ডিউটি বিক্রির দিন শেষ! জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়া হচ্ছে স্বাস্থ্যভবন

ডিউটি বিক্রির দিন শেষ! জুনিয়র ডাক্তারদের হাজিরায় কড়া হচ্ছে স্বাস্থ্যভবন

এনআরএস মেডিক্যাল কলেজের ইন্টার্নদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ডিউটি বিক্রির গুরুতর অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জুনিয়র চিকিৎসকদের হাজিরায় স্বচ্ছতা আনতে এবং কোনো ধরনের গাফিলতি এড়াতে এবার ফেস বেসড বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন। প্রাথমিকভাবে কলকাতার এসএসকেএম এবং এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই এই আধুনিক ব্যবস্থা চালু করা হবে। পরবর্তী সময়ে তা অন্যান্য মেডিক্যাল কলেজগুলিতেও সম্প্রসারিত করা হবে বলে জানা গিয়েছে।

নতুন এই নিয়মের ফলে ইন্টার্ন, হাউসস্টাফ ও পিজিটি চিকিৎসকদের কাজের দিনে আসার সময় এবং কাজ শেষে বেরনোর সময়—উভয় ক্ষেত্রেই ফেস বায়োমেট্রিক আইডির মাধ্যমে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে চিকিৎসকদের ডিউটির সঠিক হিসাব সরাসরি পৌঁছে যাবে স্বাস্থ্যভবনের কাছে, যা সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও ইউনিট হেডরা তদারকি করবেন। পাশাপাশি, ছুটির নিয়মেও আনা হয়েছে কড়াকড়ি; এখন থেকে ছুটি নিতে হলে কারণ দর্শিয়ে বিভাগীয় প্রধান ও ইউনিটের ইনচার্জকে আগে থেকেই জানাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *