কাজের লোভ দেখিয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন, হাবড়ায় গ্রেফতার অভিযুক্ত!

কাজের লোভ দেখিয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন, হাবড়ায় গ্রেফতার অভিযুক্ত!

 

পরিচারিকার কাজ দেওয়ার নামে গৃহবধূকে ধর্ষণ, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, বারাসাত: বাড়িতে পরিচারিকার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগে হাবড়া থেকে দেবকুমার সিং (৫৬) নামে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিতা মহিলা সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কাজ দেওয়ার নাম করে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে এবং পরবর্তীতে একাধিকবার তাঁকে ধর্ষণ করে। এই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুরো বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *