‘ওনার প্রতি সামান্য শ্রদ্ধা আর নেই!’ মমতাকে তীব্র আক্রমণ স্বাস্থ্যমন্ত্রীর শারদ্বত মুখোপাধ্যায়ের

‘ওনার প্রতি সামান্য শ্রদ্ধা আর নেই!’ মমতাকে তীব্র আক্রমণ স্বাস্থ্যমন্ত্রীর শারদ্বত মুখোপাধ্যায়ের

ইন্ডি জোটের কর্মসূচির পাল্টা ‘গণতন্ত্র বাঁচাও অরাজকতা হটাও’ মিছিল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত এই মিছিলে অংশ নিয়ে তিনি দাবি করেন, সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি মমতা যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন, তাতে তাঁর প্রতি আর বিন্দুমাত্র শ্রদ্ধা অবশিষ্ট নেই। রাজনৈতিক জীবনে এমন ভাষা প্রয়োগ তিনি আগে দেখেননি বলেও মন্তব্য করেন।

এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ও বামেদের একযোগে নিশানা করে মন্ত্রী বলেন, সংবিধান ও সত্যের পথ অনুসরণ করে বিজেপি এই পরিবারতান্ত্রিক রাজনীতির জবাব দিচ্ছে। পাশাপাশি, রাজ্যে এসআইআর (SIR)-এর কার্যকারিতা ও যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি জানান, এর ফলেই বাংলা অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত হয়েছে এবং রাজ্যে ভয় দূর হয়ে ভরসা ফিরে এসেছে। সমস্ত রাজ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *