রাজ্য সরকারি কর্মীদের বড় ধাক্কা! ছুটি কমিয়ে মাত্র ৪০ দিন করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা উল্লেখযোগ্যভাবে ছাঁটাই করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক স্তরে কর্মসংস্কৃতি ফেরাতে এবং বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করতে তিনি অর্থ সচিবকে বর্তমান ৫০টি ছুটির দিন কমিয়ে মাত্র ৪০টিতে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন। নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ছুটির তালিকা আরও কাটছাঁট করতে হবে, কারণ অনেক কাজ এখনও আসাম্পূর্ণ রয়েছে। যদিও কোন কোন ছুটির দিনগুলি বাদ পড়ছে, সে বিষয়ে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।
পূর্বে সরকারের ছুটির তালিকায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান ও মনীষীদের জন্মদিনের ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে বর্তমান প্রশাসনের নয়া নীতি অনুযায়ী এই তালিকায় পরিবর্তন আসছে। একই সঙ্গে সাংবাদিক বৈঠকে পূর্ববর্তী প্রশাসনের জমানায় রাজস্ব আদায় নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, সরকার পরিবর্তনের মাত্র ছয় মাসের মধ্যেই পূর্বের তুলনায় অনেক বেশি রাজস্ব আদায় হয়েছে। নতুন ছুটির তালিকা প্রকাশিত হলেই স্পষ্ট হবে কোন কোন নির্দিষ্ট ছুটিগুলি বাতিল করা হচ্ছে।