মেয়ের সঙ্গে কর্মচারীকে আপত্তিকর অবস্থায় দেখে বাবার চরম সিদ্ধান্ত, খুন করে গ্রেপ্তার শিল্পপতি!

মেয়ের সঙ্গে কর্মচারীকে আপত্তিকর অবস্থায় দেখে বাবার চরম সিদ্ধান্ত, খুন করে গ্রেপ্তার শিল্পপতি!

 

প্রেমের সম্পর্ক নিয়ে তরুণের মৃত্যু: বেঙ্গালুরুতে গ্রেফতার ব্যবসায়ী

বেঙ্গালুরু: নিজের ১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে কিরণ (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল আনন্দরাজ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে খবর, মৃত কিরণ কেরলের পালক্কাড় জেলার বাসিন্দা এবং আনন্দরাজের ম্যানুফ্যাকচারিং কো ম্পা নিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দরাজের মেয়ে পড়াশোনার সূত্রে বাইরে থাকলেও ছুটিতে বাড়িতে এসেছিলেন। গত মঙ্গলবার সকালে আনন্দরাজ ও তাঁর স্ত্রী বিশেষ কাজের বাহানায় বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা আচমকা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে মেয়েকে কিরণের সঙ্গে দেখে ওই ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর মেয়েকে পাশের এক প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দিয়ে কিরণের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। প্রচণ্ড মারধরের চোটে ঘটনাস্থলেই জ্ঞান হারান ওই যুবক।

গুরুতর জখম অবস্থায় কিরণকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে খবর দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার সময় আনন্দরাজ ছাড়া অন্য কেউ উপস্থিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, নিহতের পরিবারের অভিযোগ, এটি সুপরিকল্পিত ছক। কিরণের মাসতুতো ভাই প্রসাদ দাবি করেন, আনন্দরাজ ইচ্ছা করে ওই যুবককে ফাঁদে ফেলার জন্য তাঁর ভাইকে ডেলিভারির কাজে উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বাড়িতে কোনো বাধা না থাকে। পুরো ঘটনার রহস্য উদঘাটনে অভিযুক্ত ব্যবসায়ীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *