লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! ৪৬ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, পুরশুড়া থেকে মেগা প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর
November 5, 20264:18 pm

বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে ‘মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংকল্পপত্রের প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যের প্রায় ৪৬ লক্ষ ৪৬ হাজার পিএম কিষাণ উপভোক্তার অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে, যার জন্য বরাদ্দ হয়েছে ৯৩০ কোটি টাকা। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের এই অতিরিক্ত সহায়তায় উপকৃত হবেন লক্ষাধিক কৃষক।
এছাড়াও এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১০,৭৫০ জন ভূতনির চরের কৃষককে বীজ এবং ফসল বিমা যোজনার আওতায় ৮৯ হাজারেরও বেশি কৃষককে আর্থিক সহায়তার ঘোষণা করেন তিনি। পাশাপাশি সম্পূর্ণ ও আংশিক বাড়ি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক অনুদান এবং ভিনরাজ্যে আলু রপ্তানিতে কুইন্টাল প্রতি ৫০ টাকা ভর্তুকি ও বিমা মকুবের ঐতিহাসিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।