জামুড়িয়ায় কয়লাখনিতে শ্রমিক সংগঠনের সভা ঘিরে তুলকালাম! বিএমএস ও ‘নব্য’ সংগঠনের ধস্তাধস্তিতে রণক্ষেত্র এলাকা

জামুড়িয়ায় কয়লাখনিতে শ্রমিক সংগঠনের সভা ঘিরে তুলকালাম! বিএমএস ও ‘নব্য’ সংগঠনের ধস্তাধস্তিতে রণক্ষেত্র এলাকা

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ইসিএলের কুনুস্তরিয়া কোলিয়ারিতে একটি কর্মিসভাকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) এবং ‘ভারতীয় কয়লা মজদুর মঞ্চ’ নামক এক নতুন শ্রমিক সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিএমএসের অভিযোগ, প্রায় একই রকম নাম ও প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করার পাশাপাশি জোর করে কর্মিসভায় বসিয়ে রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

গোলমালের জেরে দুই পক্ষের মধ্যে শুরু হয় রাজনৈতিক ও সাংগঠনিক তরজা। বিএমএসের দাবি, ওই নব্য সংগঠনটি শ্রমিকদের কাজে বাধা দিচ্ছে এবং ভুয়ো পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অন্য দিকে, ‘ভারতীয় কয়লা মজদুর মঞ্চ’-এর দাবি তাঁরা কেন্দ্রীয় সরকার অনুমোদিত সংগঠনের অঙ্গ এবং বিএমএস কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করেছে। এদিকে বিজেপির জেলা নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, কয়লাখনিতে তাদের কোনও নতুন শ্রমিক সংগঠন নেই এবং ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *