রাজ্যজুড়ে এসটিএফের বিরাট সাফল্য! পাণ্ডবেশ্বর ও বীরভূমে মিলল বিপুল অস্ত্র এবং বিস্ফোরক ভাণ্ডার!

রাজ্যজুড়ে এসটিএফের বিরাট সাফল্য! পাণ্ডবেশ্বর ও বীরভূমে মিলল বিপুল অস্ত্র এবং বিস্ফোরক ভাণ্ডার!

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের মুরারইয়ে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ) অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। পাণ্ডবেশ্বরের দাহ্ন গ্রাম থেকে ২১টি আগ্নেয়াস্ত্র ও ৬৫ রাউন্ড কার্তুজসহ শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মুরারইয়ের বারোয়া গোপালপুর ও রাজগ্রাম থেকে ১১৫০টি জিলেটিন স্টিক, ৯৮৯টি ডিটোনেটর, ১২০০০ মিটার তারসহ মহম্মদ রেজা শেখ ওরফে গুড়া এবং সিউড়ির তিলপাড়ার মুকেশ সিংহকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে বড় কোনো অস্ত্রপাচার চক্র বা নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এসটিএফ।

দিন কয়েক আগে বেআইনি অস্ত্রসহ খইরুল আলম ও মহম্মদ শামসের গ্রেফতার হওয়ার সূত্র ধরেই এই যৌথ অভিযান চালানো হয়। এসটিএফ জানিয়েছে, এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৩৮টি আগ্নেয়াস্ত্র এবং ১২২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *