চাকরি বাঁচাতে এআইয়ের দৌড়! মেটার স্বেচ্ছায় অবসরের অফার ঘিরে শোরগোল

চাকরি বাঁচাতে এআইয়ের দৌড়! মেটার স্বেচ্ছায় অবসরের অফার ঘিরে শোরগোল

সময় এগোনোর সঙ্গে সঙ্গেই প্রযুক্তি দুনিয়ায় বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট। গুগল ও মাইক্রোসফটের পথ অনুসরণ করে এবার ফরাসি কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিল মার্ক জুকারবার্গের মেটা। মোটা অঙ্কের আর্থিক প্যাকেজের বিনিময়ে এই সুযোগ দেওয়া হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

ফ্রান্সে মেটার প্রায় ৩০০ জন কর্মী কর্মরত থাকলেও এই পরিকল্পনার আওতায় পড়তে পারেন প্রায় ১০০ জন। ফরাসি শ্রম আইনের নিয়ম মেনে ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই পদক্ষেপ করা হয়েছে। এর আগে মেটা ৮,০০০ পদ বিলুপ্ত করার পরিকল্পনা এবং ৭,০০০ কর্মীকে এআই সংক্রান্ত কাজে লাগানোর ঘোষণা করেছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে এখন বড় দলের কাজ একা ব্যক্তিই সম্পন্ন করায় এই প্রবণতা বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *