কার্তিক প্রযোজিত প্রথম ছবি লড়াকু, কবে মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার সিনেমা

কার্তিক প্রযোজিত প্রথম ছবি লড়াকু, কবে মুক্তি পাচ্ছে জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার সিনেমা

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। পরিচালক কবীর খানের আগামী ছবি ‘লড়াকু’র মাধ্যমে প্রযোজনায় পা রাখছেন তিনি। শুধু প্রযোজনা নয়, এই সিনেমায় অভিনয়ও করবেন কার্তিক। বিড়লা স্টুডিওসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১৮ জুন, ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এর আগে স্পোর্টস ড্রামা ‘চন্দু চ্যাম্পিয়ন’-এ একসঙ্গে কাজ করেছিলেন কার্তিক ও কবীর।

কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক হিসেবে তৈরি হচ্ছে ‘লড়াকু’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ক্রীড়াবিদের জীবন ও সংগ্রামের কাহিনি এই ছবির মূল ভিত্তি। তাজামুল ইসলামের চরিত্রে অভিনয় করার জন্য ইতিমধ্যেই কিকবক্সিং প্রশিক্ষণ নিয়েছেন কার্তিক। দেশের যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এই গল্প বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন অভিনেতা। নতুন এই যাত্রা কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *