মদের বোতল বনাম ড্রাগের তোপ: পাঞ্জাব ভোটের আগেই কাদা ছোড়াছুড়িতে জড়াল আপ ও কংগ্রেস

মদের বোতল বনাম ড্রাগের তোপ: পাঞ্জাব ভোটের আগেই কাদা ছোড়াছুড়িতে জড়াল আপ ও কংগ্রেস

পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে তুঙ্গে উঠেছে আম আদমি পার্টি ও কংগ্রেসের বাগযুদ্ধ। সুররুরে এক জনসভায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নজিরবিহীন ব্যক্তিগত আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার স্মৃতি টেনে তিনি দাবি করেন, সকাল ১১টার পর থেকেই মানের মুখে মদের গন্ধ পাওয়া যেত। পাশাপাশি, রাজ্যকে মাদকমুক্ত করার প্রশ্নে মুখ্যমন্ত্রী নিজেই প্রতি সন্ধ্যায় মদের বোতল নিয়ে বসছেন বলে কড়া তোপ দাগেন রাহুল।

রাহুলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত পাল্টা আক্রমণ শানিয়েছে আম আদমি পার্টি। দিল্লির আপ নেতা সৌরভ ভারদ্বাজ রাহুলের বিরুদ্ধে ড্রাগ সেবনের পুরনো অভিযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই ধরণের নিম্নরুচির রাজনীতি রাহুলের মতো নেতার থেকে অপ্রত্যাশিত। ভোটচুরির ইস্যুতে দিল্লিতে বিরোধী জোট গড়ার চেষ্টার মধ্যেই দুই দলের এই প্রকাশ্য খেয়োখেয়ি জাতীয় রাজনীতির পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *