কালীপুজোর আগে বদলালো নৈহাটির বড়মা মন্দিরের নামফলক, স্থান পেল সনাতনী বার্তা

কালীপুজোর আগে বদলালো নৈহাটির বড়মা মন্দিরের নামফলক, স্থান পেল সনাতনী বার্তা

নৈহাটির বিখ্যাত বড়মা মন্দিরের ঐতিহ্যবাহী নামফলকে এলো এক বড় পরিবর্তন। এতদিন মন্দিরের ফলকে লেখা থাকতো ‘ধর্ম যার যার, বড়মা সবার’। তবে রাজ্যে নতুন মন্দির কমিটি গঠিত হওয়ার পর সর্বসম্মত সিদ্ধান্তে তা বদলে ফেলা হলো। আগামী রবিবারের কালীপুজোর আগেই বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, মন্দির কমিটির যুগ্ম সম্পাদক কমল কুমার ঘোষ এবং মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রকাশ করা হয় নতুন এই ফলক।

নতুন নামফলকে লেখা হয়েছে, ‘বড়মায়ে ভক্তি, সনাতনে শক্তি’। সার্বজনীন বার্তার পরিবর্তে এই সনাতনী ভাবনার প্রকাশ ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পাশাপাশি, পুজো উপলক্ষ্যে আগামী ৬ নভেম্বর থেকে ভক্তদের জন্য মন্দিরের দরজা সাময়িকভাবে বন্ধ থাকবে এবং দর্শনার্থীরা পুজোর দিতে পারবেন না। তবে সমস্ত প্রস্তুতি শেষে আগামী ১৪ নভেম্বর থেকে পুনরায় বড়মার দর্শন ও পুজো চালু হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *