কাজ কম ছুটি বেশি! দীপাবলিতে কর্মীদের জন্য অভাবনীয় প্যাকেজ ঘোষণা করে ভাইরাল এই সংস্থা!

কাজ কম ছুটি বেশি! দীপাবলিতে কর্মীদের জন্য অভাবনীয় প্যাকেজ ঘোষণা করে ভাইরাল এই সংস্থা!

 

দীপাবলিতে টানা পাঁচ দিনের ছুটি ও ‘রিল্যাক্সড’ ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা, নজির গড়ল সংস্থা

নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমে কর্মীদের জন্য এক অভিনব ছুটির প্যাকেজ ঘোষণা করে নজর কেড়েছে ‘ক্যারিয়ার পার্টনার’ (CareerPartner) নামের একটি সংস্থা। ধনতেরাস থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি এবং তার পরবর্তী তিন দিন কাজের চাপমুক্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সুযোগ দিয়ে কর্পোরেট দুনিয়ায় নজির সৃষ্টি করেছে তারা।

সংস্থার অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট কনসালট্যান্ট শিবানী সিংয়ের লিঙ্কডইন পোস্ট থেকে জানা গেছে, আগামী ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত কর্মীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। ৬ নভেম্বর ধনতেরাস থেকে শুরু করে ৭ ও ৮ নভেম্বর দীপাবলির উইকেন্ড, ৯ নভেম্বর গোবর্ধন পুজো এবং ১০ নভেম্বর ভাইফোঁটা—এই দিনগুলো জুড়ে কর্মীরা পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটাতে পারবেন।

ছুটির পরেই যাতে কর্মীদের ওপর কাজের পাহাড় না জমে, সে বিষয়েও বিশেষ নজর দিয়েছে কর্তৃপক্ষ। ১১, ১২ ও ১৩ নভেম্বর—এই তিন দিন কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সুবিধা দেওয়া হয়েছে। কো ম্পা নি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই তিন দিন কর্মীদের ওপর কোনো কাজের বাড়তি চাপ থাকবে না। এর ফলে দূরপাল্লার যাত্রীরা কোনো দুশ্চিন্তা ছাড়াই উৎসব সেরে ধীরেসুস্থে কর্মস্থলে ফিরতে পারবেন। এই তিন দিনের পরপরই ১৪ ও ১৫ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় কর্মীরা বাড়তি স্বস্তি পেয়েছেন।

সংস্থার এই কর্মী-বান্ধব উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। লিঙ্কডইনে এই ছুটির তালিকা শেয়ার করে শিবানী সিং কো ম্পা নির এই দূরদর্শী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন। পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে চর্চা। কর্পোরেট কর্মসংস্কৃতিতে যেখানে অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হওয়ার ঘটনা নিত্যদিনের, সেখানে এই উদ্যোগকে ‘ওয়ার্ক-লাইফ ব্যালেন্স’-এর এক দুর্দান্ত উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা। অনেকে মজা করে এই সংস্থায় চাকরির সুযোগ রয়েছে কি না, তা-ও জানতে চেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *