দীপাবলির রাতে সীমান্তে রাজনাথ সিং, জওয়ানদের পাশে দাঁড়িয়ে কী বললেন প্রতিরক্ষামন্ত্রী?

দীপাবলির রাতে সীমান্তে রাজনাথ সিং, জওয়ানদের পাশে দাঁড়িয়ে কী বললেন প্রতিরক্ষামন্ত্রী?

 

দীপাবলি উৎসবে সীমান্তে জওয়ানদের পাশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নিজস্ব প্রতিবেদক, সিকিম: গোটা দেশ যখন দীপাবলির আলোয় সেজে উঠেছে, সেই মুহূর্তে দেশের সুরক্ষার খাতিরে দুর্গম পাহাড়ের শীতল সীমান্তে প্রহর গুনছেন ভারতীয় জওয়ানরা। দীপাবলির এই বিশেষ দিনে সেই বীর যোদ্ধাদের মনোবল বাড়াতে সিকিমের ভারত-চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাসের শেরথাং যুদ্ধ স্মারকে (War Memorial) উপস্থিত হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

হাড়কাঁপানো মাইনাস তাপমাত্রায় দাঁড়িয়ে থাকা জওয়ানদের উদ্দেশ্যে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আজ আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, কারণ আপনারা সীমান্তে জেগে থাকেন।” প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দেশের সীমান্ত রক্ষায় জওয়ানদের এই নিঃস্বার্থ ত্যাগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও দীপাবলির দিনে সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটিয়েছেন রাজনাথ সিং। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) মোতায়েন জওয়ানদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। নাথুলা পাসের এই বিশেষ সফর দেশের নিরাপত্তারক্ষীদের প্রতি সরকারের আস্থার বার্তাকেই আরও জোরালো করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *