প্রাক্তন স্ত্রীর স্বামীকে খুনের ছক! ভাড়াটে খুনি পাঠাল প্রাক্তন স্বামী, চাঞ্চল্য এলাকায়!

প্রাক্তন স্ত্রীর স্বামীকে খুনের ছক! ভাড়াটে খুনি পাঠাল প্রাক্তন স্বামী, চাঞ্চল্য এলাকায়!

 

দুর্গানগরে রেলগেট এলাকায় যুবক খুনে আটক ৩, পলাতক মূল ঘাতক

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার আক্রোশে এক যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গানগর এলাকায়। শনিবার মধ্যরাতে দুর্গানগর চার নম্বর রেলগেট এলাকায় কমল মণ্ডল নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়। এই ঘটনায় মূল ঘাতক রাজু সর্দার পলাতক থাকলেও, খুনের পরিকল্পনাকারী বিশ্বজিৎ বারুইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কমল মণ্ডল ও অভিযুক্ত বিশ্বজিৎ বারুই একই এলাকায় বসবাস করতেন এবং পেশায় শ্রমিক। বিশ্বজিতের প্রাক্তন স্ত্রী কাকলি বারুইকে কয়েক বছর আগে আইনি বিচ্ছেদের পর ২০২৫ সালে কমল মণ্ডল বিয়ে করেন। অভিযোগ, এরপর থেকেই বিশ্বজিৎ কমলকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

শনিবার গভীর রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী, বন্ধুদের সহায়তায় কমলকে দুর্গানগর চার নম্বর রেলগেট সংলগ্ন একটি মদের ঠেকে ডেকে আনা হয়। সেখানে কাকলি বারুইকে কেন্দ্র করে কমল ও বিশ্বজিতের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সেই সুযোগে বিশ্বজিতের ভাড়া করা খুনি রাজু সর্দার ধারালো ছুরি দিয়ে কমলের গলায় একাধিক কোপ মারে। ঘটনাস্থলেই কমলের মৃত্যু হয় এবং অভিযুক্তরা পালিয়ে যায়।

রবিবার ভোরে রেললাইনের ধার থেকে দেহটি উদ্ধার করে দমদম থানা পুলিশ। তদন্তে নেমে পুলিশ খুনের মূল পরিকল্পনাকারী বিশ্বজিৎ বারুই এবং তার দুই সহযোগী ইসমাইল সর্দার ও ইলিয়াস সর্দারকে আটক করে। পরবর্তীতে তাদের বারাসাত জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে পলাতক ঘাতক রাজু সর্দারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *