সোম থেকে বুধ নিয়ন্ত্রিত চক্ররেল! জেনে নিন আপনার রুটের আপডেট

প্রতিমা নিরঞ্জন: শিয়ালদহ ও চক্ররেল শাখায় তিন দিন নিয়ন্ত্রিত ট্রেন চলাচল নিজস্ব প্রতিবেদন: প্রতিমা নিরঞ্জন উপলক্ষে বাবুঘাট ও সংলগ্ন গঙ্গাঘাটগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব রেল। রেললাইন পারাপারের সময় ঝুঁকি কমাতে আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার—পরপর তিন দিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত ওই অংশে ট্রেন চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে। রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই তিন দিন ট্রেন চলাচলের সময়সূচি ও রুটে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে: টালা স্টেশনে যাত্রা শুরু ও শেষ: ডাউন ট্রেন: ৩০৩১২ বারাসত-মাজেরহাট লোকাল, ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ লোকাল এবং ৩০৩১৪ দত্তপুকুর-মাজেরহাট লোকাল নির্ধারিত গন্তব্যের পরিবর্তে টালা স্টেশনে যাত্রা শেষ করবে। আপ ট্রেন: ৩০৩৩১ মাজেরহাট-হাবরা লোকাল, ৩০১১১ বালিগঞ্জ-ব্যারাকপুর লোকাল এবং ৩০৩১৩ মাজেরহাট-বারাসত লোকাল মাজেরহাট বা বালিগঞ্জের বদলে টালা স্টেশন থেকে ছাড়বে। শিয়ালদহ ও বালিগঞ্জ ভিত্তিক পরিবর্তন: ৩০১৪৪ গেদে-মাজেরহাট লোকাল মাজেরহাটের বদলে শিয়ালদহে যাত্রা শেষ করবে। ৩০১২৩ মাজেরহাট-নৈহাটি লোকাল মাজেরহাটের বদলে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে। ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাজেরহাট লোকাল মাজেরহাটের পরিবর্তে বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। ৩০৩১৭ মাজেরহাট-দত্তপুকুর লোকাল মাজেরহাটের বদলে বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে। রুট পরিবর্তন: ৩০৩৩২ হাবরা-মাজেরহাট লোকাল কাঁকুড়গাছি থেকে বালিগঞ্জ হয়ে মাজেরহাটের দিকে যাবে। ৩০৩৫৩ মাজেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে কাঁকুড়গাছি হয়ে চলাচল করবে। ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদী বাগ লোকাল বিবাদী বাগের বদলে মাজেরহাট পর্যন্ত যাবে। ৩০৪৫০ বিবাদী বাগ-ব্যারাকপুর লোকাল বিবাদী বাগের পরিবর্তে মাজেরহাট স্টেশন থেকে ছাড়বে। চক্ররেলের যাত্রীদের ভোগান্তি এড়াতে রেল কর্তৃপক্ষের তরফে আগেভাগে পরিবর্তিত সময়সূচি দেখে নেওয়ার এবং সে অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।