নাবালিকা খুনে অভিযুক্তর এনকাউন্টারে খতম, নেপথ্যে কি বড় রহস্য?

নাবালিকা খুনে অভিযুক্তর এনকাউন্টারে খতম, নেপথ্যে কি বড় রহস্য?

 

পুলিশের গুলিতে নিহত কুলিক ফরেস্ট কাণ্ডের মূল অভিযুক্ত দিলীপ রায়

নিজস্ব প্রতিবেদক: কুলিক ফরেস্টের নৃশংস ঘটনার মূল অভিযুক্ত দিলীপ রায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে। রাজ্য ছেড়ে বিহার সীমান্ত দিয়ে পালানোর সময় পুলিশের বিশেষ দলের সঙ্গে গোলাগুলিতে সে প্রাণ হারায়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের একটি বিশেষ দল বিহার সীমান্ত এলাকায় অভিযান চালায়। পুলিশ দিলীপকে ঘিরে ফেললে সে আত্মসমর্পণ না করে পুলিশের ওপর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গোলাগুলির মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয় দিলীপ। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ পুরো এলাকা কর্ডন করে চিরুনি তল্লাশি চালায়। ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল এবং বেশ কিছু তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অভিযুক্তের কাছে ৯ এমএম-এর মতো শক্তিশালী আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এই ঘটনার নেপথ্যে কোনো আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্র বা প্রভাবশালী কারও মদত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। কুলিক ফরেস্টের ঘটনার পর অভিযুক্তের নিহতের খবরে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করলেও, অস্ত্রের উৎস নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *