এনআরএস হাসপাতালের প্রাক্তন হাউসস্টাফের রহস্যমৃত্যু, পরিকল্পিত খুনের অভিযোগ পরিবারের

এনআরএস হাসপাতালের প্রাক্তন হাউসস্টাফের রহস্যমৃত্যু, পরিকল্পিত খুনের অভিযোগ পরিবারের

এনআরএস হাসপাতালের প্রাক্তন হাউসস্টাফের রহস্যমৃত্যু, পরিকল্পিত খুনের অভিযোগ পরিবারের নিজস্ব প্রতিবেদন: এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তন হাউসস্টাফ অভিজিৎ দাসের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের তরফে পরিকল্পিত খুনের অভিযোগ তোলা হয়েছে। এই মর্মে নাগেরবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হস্টেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে এনআরএস হাসপাতালে এমবিবিএস কোর্সে ভর্তি হন অভিজিৎ। ২০২৪ সালে তিনি সফলভাবে কোর্স সম্পন্ন করেন এবং ২০২৫ সালে তাঁর হাউসস্টাফশিপ শেষ হয়। বর্তমানে এনআরএস হাসপাতালের সঙ্গে তাঁর সরাসরি কোনো পেশাগত যোগসূত্র ছিল না। গত অগাস্ট মাস থেকে তিনি হস্টেলের একটি সিঙ্গল রুমে একা থাকতেন। সহাবাসীদের দাবি, অভিজিৎ খুব একটা মিশুক ছিলেন না এবং গত বেশ কিছুদিন ধরে তিনি তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে। নাগেরবাজার থানার পুলিশ হস্টেল কর্তৃপক্ষকে ফোন করে এক চিকিৎসকের আশঙ্কার কথা জানায়। ওই ব্যক্তি ফোন করে অভিজিতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পুলিশের নির্দেশে হস্টেল কর্তৃপক্ষ অভিজিতের ঘরে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে যায় এবং ভেতরে অভিজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ তল্লাশি চালিয়ে ঘর থেকে একটি সুইসাইড নোট, এটিএম কার্ড এবং ওয়ালেট উদ্ধার করেছে। এদিকে, পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এনআরএস হাসপাতাল থেকে আরজি কর হাসপাতালে গিয়ে অভিজিতের পরিবারের সদস্যরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। পুলিশ মৃতের পরিবারের বয়ান রেকর্ড করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুইসাইড নোটের সত্যতা যাচাই এবং অন্যান্য আঙ্গিক থেকে তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *