দুর্নীতি রুখতে ফের নোট বাতিলের পক্ষে সওয়াল চন্দ্রবাবুর

দুর্নীতি রুখতে ফের নোট বাতিলের পক্ষে সওয়াল চন্দ্রবাবুর

দুর্নীতি ও কালো টাকা রোধে বড় নোট বাতিলের পক্ষে জোরালো সওয়াল করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সোমবার তিনি জানান, ৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট তুলে দিয়ে কেবল ১০০ ও ২০০ টাকার নোট চালু রাখা উচিত। ডিজিটাল অর্থনীতির প্রসারে তিনি এই পদক্ষেপকে অপরিহার্য বলে মনে করেন। পাশাপাশি, নির্বাচনী রাজনীতি থেকে অর্থবল দূর করার আহ্বান জানিয়েছেন নাইডু। তাঁর মতে, ভোটে টাকা খরচের প্রবণতা জনপ্রতিনিধিদের মধ্যে অসাধু মানসিকতা তৈরি করে। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং রাজনীতিকদের জবাবদিহি নিশ্চিত করতে এই সংস্কার প্রয়োজন বলে তিনি দাবি করেন।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *