শ্বাস নেওয়াই এখন প্রাণঘাতী! বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ভারতের ভয়াবহ দাপট

শ্বাস নেওয়াই এখন প্রাণঘাতী! বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ভারতের ভয়াবহ দাপট

 ১০ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় বিশ্বের শীর্ষে রয়েছে ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৮২১-এ পৌঁছেছে। শীর্ষ ৫০টি দূষিত শহরের মধ্যে ৪৯টিই ভারতের, যার মধ্যে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের একাধিক শহর রয়েছে। পাকিস্তানের লাহোর ১৪তম স্থানে আছে।

দীপাবলির পর থেকে দিল্লি ও সংলগ্ন এলাকায় দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী দিল্লি ৩৯৩ AQI নিয়ে ২৪তম স্থানে রয়েছে। এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠলেও, চিকিৎসকরা জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। অতিরিক্ত দূষণে শিশু ও বয়স্কদের ফুসফুসের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *