মাঝরাতে মর্মান্তিক পথদুর্ঘটনা, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রাণ গেল বাঁকুড়ার তিন যুবকের!

মাঝরাতে মর্মান্তিক পথদুর্ঘটনা, বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে প্রাণ গেল বাঁকুড়ার তিন যুবকের!

বাঁকুড়ায় বাইক দুর্ঘটনায় মৃত তিন যুবক নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: বাঁকুড়ার ইঁদপুর থানার জুনবেদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন তিন যুবক। সোমবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকদের নাম সুমনকুমার চন্দ, সুমন মোহন্ত এবং আকাশ সিংহ। প্রত্যেকের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত দেড়টা নাগাদ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ইঁদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাইক আরোহী ওই তিন যুবকের কারও মাথাতেই হেলমেট ছিল না। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তিন যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা ইতিমধ্যে বাঁকুড়ায় পৌঁছেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *