অবসরের পর সরকারি দফতরে কর্মরতরাও নির্বাচনী আচরণবিধির আওতায়, জানাল কমিশন

অবসরের পর সরকারি দফতরে কর্মরতরাও নির্বাচনী আচরণবিধির আওতায়, জানাল কমিশন

নির্বাচন কমিশন এক গুরুত্বপূর্ণ নির্দেশিকায় জানিয়েছে, সরকারি দফতরে অবসরের পর কর্মরত কর্মী ও আধিকারিকেরা এখন থেকে আদর্শ নির্বাচনী আচরণবিধির আওতায় থাকবেন। ভোটের সময় বলবৎ হওয়া সমস্ত নিয়ম ও নির্দেশিকা তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে।

কমিশনের মতে, সরকারি দফতরগুলিতে বর্তমানে ৪০ থেকে ৫০ শতাংশ কর্মী চুক্তিভিত্তিক বা অবসরের পর পুনরায় নিযুক্ত। অতীতে দেখা গিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় এই ধরনের কর্মীদের ব্যবহার করে প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাই চুক্তিভিত্তিক বা অবসরপ্রাপ্ত কর্মী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে কমিশন আরও জানিয়েছে, ভোটের কাজে যুক্ত কোনও সরকারি আধিকারিককে অবসরের পর নিযুক্ত বা চুক্তিভিত্তিক কর্মীরা তলব করতে পারবেন না। অর্থাৎ, সচিব বা অধিকর্তার মতো পদে থাকা অবসরপ্রাপ্ত ব্যক্তিরা ভোট চলাকালীন কোনও আধিকারিকের সঙ্গে বৈঠক করতে পারবেন না। কমিশনের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *