ভারতে ইভি উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে জোর স্কোডা অটো ইন্ডিয়ার

ভারতে ইভি উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে জোর স্কোডা অটো ইন্ডিয়ার

ভারতের অটোমোবাইল শিল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন স্কোডা অটো ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পীযূষ অরোরা। এই বৈঠকে আন্তর্জাতিক অটোমোবাইল ভ্যালু চেনে ভারতের অংশগ্রহণ আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে ভারত থেকে গাড়ি রফতানির পরিসর বাড়ানো এবং দেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয়ভাবে তৈরি যন্ত্রাংশের ব্যবহার বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে, যা আমদানি নির্ভরতা কমিয়ে সাপ্লাই চেনকে আরও শক্তিশালী করবে। ভারতকে বিশ্ব বাজারে গাড়ি উৎপাদন ও রফতানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে লক্ষ্যমাত্রা কেন্দ্র নিয়েছে, এই বৈঠক সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

উৎপাদন পরিকাঠামো মজবুত করার পাশাপাশি স্কোডা অটো ইন্ডিয়া দেশজুড়ে নিজেদের পরিষেবার পরিধিও দ্রুত বিস্তার করছে। বর্তমানে দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৩টি শহরে সংস্থার ৩৫০টি টাচপয়েন্ট রয়েছে। সম্প্রতি মণিপুরের ইম্ফলে নতুন আউটলেট চালুর মাধ্যমে এসএভিআইপিএল গ্রুপের প্রথম ব্র্যান্ড হিসেবে স্কোডা সেখানে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বর্তমানে দেশজুড়ে সংস্থার ২৭০টি বিক্রয়কেন্দ্র, ২০৩টি আফটার সেলস সার্ভিস সেন্টার এবং ৭৯ জন ডিলার পার্টনার সক্রিয় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *