সোনিয়া গান্ধীর স্মৃতিকথা নিয়ে তোপ বিজেপির, ‘সুপার পিএম’ হওয়ার কটাক্ষ সুধাংশু ত্রিবেদীর

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা নিয়ে তোপ বিজেপির, ‘সুপার পিএম’ হওয়ার কটাক্ষ সুধাংশু ত্রিবেদীর

সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বেলঞ্জিং: অ্যা জার্নি অফ লাভ’ নিয়ে তীব্র আক্রমণ শানাল বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করা কোনো ত্যাগ ছিল না, বরং সোনিয়া গান্ধী ‘সুপার প্রধানমন্ত্রী’ হওয়ার পথ বেছে নিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ইউপিএ জমানায় জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধী মন্ত্রিসভার মর্যাদা ও লাভজনক পদ ভোগ করেছিলেন।

বিজেপি সাংসদ আরও দাবি করেন, ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার পতনের পর সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তৎকালীন রাষ্ট্রপতি কেআর নারায়ণনের কাছে তিনি সরকার গঠনের দাবিও জানিয়েছিলেন, কিন্তু জোটসঙ্গীদের সমর্থন না পাওয়ায় তা সম্ভব হয়নি। এছাড়া, জরুরি অবস্থা নিয়ে সোনিয়া গান্ধীর দাবির বিরোধিতা করে ত্রিবেদী বলেন, রাজীব গান্ধী বিভিন্ন সময়ে জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন এবং একে সঠিক পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন।

স্মৃতিকথায় থাকা বিভিন্ন তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। সুধাংশু ত্রিবেদীর মতে, বইটিতে একাধিক প্রযুক্তিগত ভুল রয়েছে। তিনি উল্লেখ করেন, আন্না হাজারে আন্দোলনের সময়কাল এবং আরএসএস প্রতিষ্ঠার সাল নিয়ে বইটিতে ভুল তথ্য দেওয়া হয়েছে। বিজেপি নেতার দাবি, বইটি লেখার আগে যথাযথ গবেষণা করা হয়নি এবং এটি কেবল একটি ‘ব্লেম-গেম’ বা দোষারোপের রাজনীতি ছাড়া আর কিছুই নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *