যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমেরিকাভিত্তিক সংস্থা কোএফিসিয়েন্ট গিভিং-এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘অ্যাপোরশনমেন্ট স্টাডি অফ ব্লাড লেড লেভেলস ইন ইন্ডিয়ার চিলড্রেন’ শীর্ষক গবেষণা প্রকল্পে এই নিয়োগ সম্পন্ন হবে। মূলত শিশুদের রক্তে সিসার উপস্থিতি এবং দূষণের উৎস চিহ্নিত করার লক্ষ্যেই এই গবেষণা পরিচালিত হচ্ছে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের পরিবেশ বিজ্ঞান, রসায়ন, পরিবেশগত রসায়ন, ভূতত্ব, ভূবিজ্ঞান, বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি বিষয়ে এমএসসি বা এমটেক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রার্থীদের নেট (NET) অথবা গেট (GATE) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তিন বছরের চুক্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচিত গবেষক প্রথম ও দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৭,০০০ টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে ৪২,০০০ টাকা ফেলোশিপ পাবেন। আগ্রহী প্রার্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আবেদনপত্র ও নথিপত্র জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *