চাণক্যের এই ৩ নীতি না মানলে সারাজীবন পিছু ছাড়বে না চরম দারিদ্র্য!

কঠোর পরিশ্রমের পরও অনেকে জীবনে আশানুরূপ সাফল্য পান না। আবার অনেক সময় প্রচুর অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও মানুষের জীবনে সুখ ও সম্মানের অভাব দেখা দেয়। প্রাচীন দার্শনিক আচার্য চাণক্যের মতে, অর্থ সঠিক জায়গায় ব্যয় না করার প্রবণতাই মানুষের এই দুর্গতির অন্যতম মূল কারণ। চাণক্য নীতি অনুযায়ী, জীবনের এমন তিনটি বিশেষ ক্ষেত্র রয়েছে যেখানে অর্থ বিনিয়োগে কৃপণতা করলে মানুষকে সারাজীবন দরিদ্র ও অসুখী থাকতে হতে পারে।
জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ
আচার্য চাণক্যের মতে, জ্ঞানই হলো মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ, যা কেউ কখনও চুরি করতে পারে না। বর্তমান যুগে মানুষ বাহ্যিক চাকচিক্য বা দামি গ্যাজেট কেনার পেছনে বিপুল অর্থ ব্যয় করলেও, নিজের মন ও চিন্তাভাবনার মানোন্নয়নে খরচ করতে দ্বিধাবোধ করে। একটি গ্যাজেটের পেছনে খরচ করা অর্থ কয়েক মাসের মধ্যেই তার মূল্য হারিয়ে ফেলে, কিন্তু কোনো নতুন কাজের দক্ষতা বা শিক্ষা অর্জনে বিনিয়োগ করলে তা থেকে আজীবন সুফল পাওয়া যায়। যারা নতুন কিছু শেখা বন্ধ করে দেয়, তারা সময়ের সাথে সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং এর ফলে অনিবার্য আর্থিক ও পেশাগত ক্ষতি নেমে আসে।
প্রকৃত সম্পর্ক ও আত্মিক উন্নয়ন
চাণক্য বলেছেন, প্রকৃত সম্পদ মূলত তাদের মধ্যেই নিহিত থাকে যারা সঙ্কটের সময়ে পাশে দাঁড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজারো মেকি বন্ধুর চেয়ে বিপদের দিনে পাশে থাকা সামান্য কয়েকজন মানুষের প্রতি সময়, শ্রদ্ধা ও আবেগ বিনিয়োগ করা জরুরি। ভুল মানুষের পেছনে শক্তি অপচয় করলে জীবনের বড় ক্ষতি হয়। এর পাশাপাশি, লোকদেখানো বাহ্যিক জিনিসের পেছনে অন্ধভাবে ছুটে নিজের মন ও আত্মার বিকাশ বন্ধ রাখলে মানুষ ভেতর থেকে দরিদ্র রয়ে যায়। প্রতিদিন নতুন কিছু শেখা, ধ্যান, শৃঙ্খলা এবং আত্মদর্শনের মাধ্যমে নিজেকে ভেতর থেকে শক্তিশালী করে না তুললে জীবনে প্রকৃত সুখ ও সম্মান প্রতিষ্ঠা করা আসাম্ভব হয়ে পড়ে।