দুপুরে খাবার পরেই কি চোখে নেমে আসে ঘুম? ভিটামিন ডি-এর ঘাটতি নেই তো!

দুপুরে খাবার পরেই কি চোখে নেমে আসে ঘুম? ভিটামিন ডি-এর ঘাটতি নেই তো!

দুপুরে খাওয়ার পর অনেকেরই প্রচণ্ড ক্লান্তি ও ঘুম অনুভব হয়, যা শরীরবৃত্তীয় বা ‘সার্কাডিয়ান রিদম’ অনুযায়ী স্বাভাবিক। তবে অতিরিক্ত ক্লান্তি বা ঢুলুঢুলু ভাব থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। মূলত শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি এই সমস্যার অন্যতম বড় কারণ হতে পারে। বর্তমান কর্মব্যস্ত জীবনে অফিস বা ঘরের ভিতর দিনের অনেকটা সময় কাটানোয় পর্যাপ্ত সূর্যালোক পান না অনেকেই, যার ফলে ভিটামিন ডি-এর অভাব দেখা দেয়। এছাড়া খাবারে অতিরিক্ত কার্বোহাইড্রেট, প্রোটিনের অভাব, শরীরে জলের ঘাটতি বা দীর্ঘ সময় একটানা বসে থাকার অভ্যাসও দুপুরের এই ক্লান্তি বহুগুণ বাড়িয়ে দেয়।

শক্তি ও সজীবতা ফেরাতে নিয়মিত সুষম খাবার খাওয়া এবং শরীরচর্চা অত্যন্ত জরুরি। দুপুরের খাবারের পর সামান্য হাঁটাহাঁটি করা এবং নিয়ম মেনে পরিমিত সূর্যালোক গ্রহণ শরীরে ভিটামিন ডি-এর মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে। যদি জীবনযাপনে পরিবর্তনের পরেও অস্বাভাবিক ক্লান্তি বা ঘুম-ঘুম ভাব না কমে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। দীর্ঘস্থায়ী এই সমস্যা অনেক সময় অন্য কোনো গুরুতর শারীরিক জটিলতার লক্ষণ হতে পারে, যা কেবল বিশেষজ্ঞ চিকিৎসকরাই নির্ণয় করতে সক্ষম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *