বর্ষায় কেন ঘনঘন বাড়ে সুগার? জেনে নিন ডায়াবিটিস দমনের নতুন ‘স্মার্ট’ উপায়!

বর্ষাকাল মানেই সর্দি-কাশি, পেটের সমস্যা কিংবা নানা সংক্রামক ব্যাধির প্রকোপ। তবে অনেকেই জানেন না যে এই ঋতুতে অজান্তেই বাড়ে ডায়াবিটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়ার ঝুঁকিও। টানা বৃষ্টির কারণে দৈনন্দিন রুটিন বদলে যাওয়া, বাইরে বেরোনো বা শরীরচর্চা কমে যাওয়া, খাবারের সময়ের গোলমাল এবং অতিরিক্ত আর্দ্রতা— এসব কিছুই রক্তে শর্করার মাত্রাকে দ্রুত প্রভাবিত করতে পারে।
প্রথাগত সুগার টেস্ট বনাম CGM: কেন পরিবর্তন জরুরি? চিকিৎসকদের মতে, বর্ষায় রক্তে গ্লুকোজের ওঠানামা সবসময় বাইরে থেকে বোঝা যায় না। দিনে একবার বা নির্দিষ্ট সময়ে রক্ত পরীক্ষা করলে কেবল ওই মুহূর্তের গ্লুকোজের মাত্রা জানা যায়। কিন্তু খাবার খাওয়া, শরীরচর্চা, মানসিক চাপ বা ঘুমের পর রক্তে শর্করার মাত্রা কীভাবে পরিবর্তিত হচ্ছে, তার স্পষ্ট ছবি প্রথাগত টেস্টে পাওয়া যায় না।
ঠিক এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে Continuous Glucose Monitoring (CGM) প্রযুক্তি।
- সারাক্ষণ নজরদারি: শরীরে একটি ছোট সেন্সর বসিয়ে সারাদিনের গ্লুকোজের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা যায়।
- সঠিক ট্রেন্ড বোঝা: গ্লুকোজের বর্তমান মাত্রার পাশাপাশি তা বাড়ছে নাকি কমছে, সেই প্রবণতাও স্পষ্ট ধরা পড়ে।
- জরুরি অ্যালার্ট: গ্লুকোজের মাত্রা খুব বেশি বেড়ে গেলে বা বিপজ্জনকভাবে কমে গেলে সেন্সর সতর্কবার্তা বা নোটিফিকেশন পাঠায়।
ডিজিটাল হেলথ ও আধুনিক জীবনযাপন ডিজিটাল প্রযুক্তির উন্নতির ফলে ডায়াবিটিস চিকিৎসা এখন অনেক বেশি তথ্যনির্ভর ও ব্যক্তিকেন্দ্রিক।
- চিকিৎসকের সঙ্গে রিয়াল-টাইম যোগাযোগ: অ্যাপের মাধ্যমে গ্লুকোজ মনিটরিংয়ের তথ্য সুরক্ষিতভাবে চিকিৎসকের সঙ্গে শেয়ার করা সম্ভব। ফলে দুটি অ্যাপয়েন্টমেন্টের মাঝের সময়ে সুগারের ওঠানামা দেখে চিকিৎসক আরও কার্যকর চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারেন।
- পরিবারের সচেতনতা: রোগীর শারীরিক আপডেট পরিবার বা কেয়ারগিভারের সঙ্গেও শেয়ার করা যায়, যা জরুরি সময়ে দারুণ কাজে দেয়।
নিজের অভ্যাসের ওপর নিয়ন্ত্রণ দীর্ঘ সময় ধরে ব্যবহারযোগ্য সেন্সর ও রিয়াল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে রোগীরা সহজেই বুঝতে পারেন কোন খাবার, কতটুকু শরীরচর্চা বা মানসিক চাপ তাঁদের রক্তে শর্করার ওপর কী প্রভাব ফেলছে। এই তথ্যের ভিত্তিতে দৈনন্দিন অভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং চিকিৎসকের পরমর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করা এখন অনেক সহজ।