আগামী ২৬ দিনে বদলাবে ৬ গ্রহের গতি! কোন ৭ রাশির কপালে আসছে সোনালী সময়?

জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে ২০২৬ সালের অক্টোবর মাসটি গ্রহের পরিবর্তনের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২৬ দিনে শনি, সূর্য, বুধ, বৃহস্পতি, শুক্র ও মঙ্গলের মতো শক্তিশালী গ্রহগুলি তাদের গতিপথ ও অবস্থান পরিবর্তন করতে চলেছে। প্রখ্যাত জ্যোতিষী নরেন্দ্র উপাধ্যায়ের মতে, গ্রহের এই গতিবিধি দেশ-দুনিয়ার পাশাপাশি ১২টি রাশির ওপর গভীর প্রভাব ফেলবে। বিশেষ করে এই পরিবর্তনের ফলে ৭টি রাশির জাতক-জাতিকাদের জীবনে একটি চমৎকার ও সোনালী সময় শুরু হতে চলেছে।
আগামী দিনগুলিতে যে রাশিগুলির ভাগ্য বদলাতে চলেছে, তাদের মধ্যে রয়েছে বৃষ, কর্কট, সিংহ, কন্যা, তুলা, মকর এবং মীন রাশি। এই সময়ে বৃষ রাশির আর্থিক স্থায়িত্ব, কর্কট রাশির ন্যূনতম পরিশ্রমে সাফল্য এবং সিংহ রাশির আসামাপ্ত কাজ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কন্যা রাশির নতুন কর্মসংস্থানের সুযোগ, তুলা রাশির আত্মবিশ্বাস বৃদ্ধি, মকর রাশির পরিবারে আনন্দের পরিবেশ এবং মীন রাশির সার্বিক উন্নতি এই সময়টিকে আরও বেশি ফলপ্রসূ করে তুলবে।